
৪৫ হাজারের টি শার্ট পরে নারকেলডাঙার পোড়া বস্তি দেখতে গিয়েছিলেন। দাবি করে পোস্ট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
বিজেপি বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল লিখেছেন মেয়র যে ব্র্যান্ডের টি শার্ট পরে গিয়েছিলেন তার দাম ৪৫ হাজার টাকা। এই তৃণমূল নেতারা কিভাবে গরিবের কথা বলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন আসানসোলের বিজেপি বিধায়ক। বিজেপি নেত্রী প্রশ্ন তুলেছেন বিধায়কের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। তাহলে ফিরহাদ হাকিম মহাশয় এত দামি টি শার্ট পরে যায় কিভাবে। যদিও জবাব উড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন লোগো কা কাম হ্যায় কেহেনা।
শার্টটা কেউ গিফট করলে রাস্তায় ফেলে দেব নাকি। অগ্নিমিত্রাকে পাল্টা খোঁচা দিয়ে ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী দশ লাখি শ্যুটের প্রসঙ্গ তুলেছেন।
