গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk ৪৮ ঘণ্টায় তেলেঙ্গানায় আত্মঘাতী ৭ পড়ুয়া

    ৪৮ ঘণ্টায় তেলেঙ্গানায় আত্মঘাতী ৭ পড়ুয়া

    0
    265
    7 students committed suicide in Telangana in 48 hours
    7 students committed suicide in Telangana in 48 hours

    তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষার ফলপ্রকাশের পরে ৪৮ ঘন্টার মধ্যে ৭ পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    সকলের পরিবারের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরেই চরম পদক্ষেপ করেছেন তারা। ২৪ এপ্রিল তেলেঙ্গানার ইন্টারমিডিয়েট বোর্ডের প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। তারপর থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনার খবর প্রকাশ্যে আসছে। মহবুবাবাদ জেলার এসপি জানিয়েছেন, দু’জন ছাত্রী পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে আত্মহত্যা করেছে।এছাড়াও রাজ্যের পূর্বাঞ্চলীয় এলাকার ডেপুটি পুলিশ কমিশনার আর গিরিধর জানিয়েছেন, তাঁর এলাকায় প্রথম বর্ষের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নাল্লাকুন্তা এলাকায় রেললাইনের ধারে এক তরুণের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী অফিসারদের অনুমান, পরীক্ষায় পাশ করতে না পেরেই ওই ছাত্র আত্মহত্যা করেছে। মনচেরিল এলাকাতেও একই ঘটনার খবর পেয়েছে পুলিশ। ওই এলাকায় তিনজন প্রথম বর্ষের ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।