৪ জন সাসপেন্ড, চাপে পিছু হটল রাজ্য

0
144

জাতীয় নির্বাচন কমিশনের ডেডলাইন শেষ হওয়ার আগেই ২ ডব্লুবিসিএস অফিসার সহ ৪ জনকে সাসপেন্ড করেছে রাজ্য। তবে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি বলেই খবর। ভোটার লিস্টে কারচুপির অভিযোগ ওঠে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম চৌধুরি, এইআরও তথাগত মণ্ডল এবং ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস সহ এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্যসচিব মনোজ পন্থকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু রাজ্য কোনও পদক্ষেপ না করায়, দিল্লিতে মুখ্যসচিব মনোজ পন্থকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডেকে পাঠানো হয়।