গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Newsdesk ৪ জুনের পর অ্যাকশন, দুর্নীতিগ্রস্তদের হুঁশিয়ারি মোদীর

    ৪ জুনের পর অ্যাকশন, দুর্নীতিগ্রস্তদের হুঁশিয়ারি মোদীর

    0
    1830
    4 JUNER POR ACTION DURNITIGROSTHODER HUSIYARI MODIR
    4 JUNER POR ACTION DURNITIGROSTHODER HUSIYARI MODIR
    ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে। পুরুলিয়ার সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেবেন না। তিনি আরও বলেছেন তৃণমূল, কংগ্রেস নেতাদের বাড়ি থেকে যে টাকা মিলেছে তা জীবনে দেখেননি। হাতেনাতে ধরা পড়ে গিয়ে এখন তাঁকেই গালি দিচ্ছে। নরেন্দ্র মোদী আরও বলেছেন তোলাবাজ এবং চুরিই হল তৃণমূলের নীতি। যে বাংলায় সরস্বতী পুজো হয় সেখানে তৃণমূল শিক্ষায় চুরি করে শিশুদের ভবিষ্যৎ নষ্ট করেছে। শিক্ষক নিয়োগে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ বরবাদ করে ছেড়েছে। তিনি আরও বলেছেন এমন অবস্থা করে ছেড়েছে যে বাংলার গ্রামে শিক্ষক নেই।