
৪ দিন পর নিজেদের জমি ফিরে পেলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। বৃহস্পতিবার সকালে ভক্তিনগর থানার পুলিশ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়ে সেব হাউস-র দরজা খুলে ভিতরে ঢোকেন।
ছিলেন মিশনের আইনজীবীও। আগামী কয়েকদিন সেবক হাউসে পুলিশি নিরাপত্তা থাকবে। অভিযোগ শনিবার রাতে ৩০-৩৫ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জোর করে মিশনে ঢুকে সন্ন্যাসীদের ওপর চড়াও হন। তাঁদের মারধর করে বাইরে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ৫ সন্ন্যাসী ও নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্ব তৃণমূলকে আক্রমণ করে। পাল্টা জবাব দেয় তৃণমূলও। এদিকে ঘটনার তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়।
