৪ দিন লুকিয়েও মুর্শিদাবাদে গ্রেফতার আওয়ামি ছাত্র নেতা

0
533
AWMAMI LEAGUE STUDENT LEADER ARREST
AWMAMI LEAGUE STUDENT LEADER ARREST

মুর্শিদাবাদে ৪ দিন লুকিয়ে থেকেও শেষপর্যন্ত ধরা পড়ে গেলেন আওয়ামি লিগের ছাত্র নেতা। শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া রঘুনাথগঞ্জ থানা এলাকায় বয়রাঘাট আউটপোস্টের কাছে একটি গ্রাম থেকে আব্দুল কাদেরকে গ্রেফতার করে বিএসএফ।

পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত পেরিয়ে ওই গ্রামে ৪ দিন ধরে গা ঢাকা দিয়েছিল কাদের। পুলিশ সূত্রে খবর কাদেরকে জেরা করে জানা গিয়েছে তাঁর বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন হয়ে ওঠার পরেই তিনি ভারতে পালিয়ে আসেন। ৬ অগাস্ট বাংলাদেশ ছেড়ে সড়কপথ, জলপথ এমনকি বেশকিছুটা পথ সাঁতরে মুর্শিদাবাদ লাগোয়া চাঁপাইবাবগঞ্জে আশ্রয় নেন কাদের।