৪ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ৩

0
194
হরিদেবপুরের এক ইংরেজি মাধ্যম স্কুলের হোস্টেলে ৪ ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে হোস্টেল ওয়ার্ডেনের স্বামী ও আরও ২জনের বিরুদ্ধে। অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
ঘটনার পর থেকে পলাতক ওয়ার্ডেনের স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযোগ, মহিলা আবাসিক হোস্টেল কর্তৃপক্ষকে না জানিয়েই মাঝেমধ্যেই হোস্টেলে ওই ওয়ার্ডেনের স্বামী থাকতেন। আগস্ট মাসে কয়েকজন নাবালিকা যৌন হেনস্থা করেছেন। ছাত্রীদের হুমকি দিয়ে বলা হত কারও কাছে মুখ না খুলতে। ভয়ে ওই ছাত্রীদের আচার আচরণ বদলে গিয়েছিল। প্রতি রবিবারের মত গত রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসলে ছাত্রীরা বাড়ির লোকদের কাছে পুরো বিষয়টি জানিয়েছে। এরপরেই হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন নাবালিকদের পরিবার। এরপরেই মহিলা ওয়ার্ডেন সহ আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা চার অভিযোগকারী ছাত্রীসহ আরো দুই ছাত্রী দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।