৪ প্রার্থীর শপথেও জটিলতা, রাজভবনের পাল্টা চিঠি

0
305
4 PRARTHIR SAPOTHE O JOTILOTA RAJBHABAN ER PALTA CHITHI
4 PRARTHIR SAPOTHE O JOTILOTA RAJBHABAN ER PALTA CHITHI
সায়ন্তিকা, রেয়াতদের পর এবার বিধানসভা উপনির্বাচনে জয়ী ৪ তৃণমুল প্রার্থীর শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
বিধানসভার চিঠির পাল্টা চিঠি দিয়েছে রাজ্যপাল। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথের আর্জি জানিয়ে রাজভবনকে চিঠি দেয় বিধানসভা। চিঠিতে লেখা হয়েছে রাজ্যপাল বিধানসভায় এসে শপথ গ্রহণ করান বা অধ্যক্ষকে দায়িত্ব দিক। এরপরেই পাল্টা রাজভবনের তরফে চিঠি দিয়ে ৩ প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী ডেপুটি স্পিকারই কি আগেরবার শপথবাক্য পাঠ করিয়েছিলেন, সংবাদপত্রে জানা যায় শপথ পাঠ করিয়েছিলেন স্পিকারই। এটা কি ঠিক, যদি ঠিক হয়ে থাকে তবে কেন রাজভবনের নির্দেশ অমান্য করা হল তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিধানসভা অধিবেশন মুলতুবি না করে কেন বারবার স্থগিত করা হচ্ছে তা চিঠিতে জানতে চাওয়া হয়েছে।