
উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথের জন্য রাজ্যপালকে চিঠি দিল তৃণমূলের পরিষদীয় দল। কবে শপথবাক্য পাঠ করানো হবে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। এমনটাই জানিয়েছেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ ঘিরে টানাপোড়েন চলে রাজ্য এবং রাজভবনের মধ্যে। শেষ পর্যন্ত রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দেন। যদিও সেই নির্দেশ কার্যত অমান্য করে সায়ন্তিকা, রেয়াতদের শপথ পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার সদ্য উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থীর শপথবাক্য নিয়ে যাতে জটিলতা তৈরি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন শপথবাক্য পাঠ তো করাতেই হবে। শপথপাঠের অনুমতি যদি স্পিকারকে দেন রাজ্যপাল তবে সময়ের মধ্যেই শপথবাক্য পাঠ করানো হতে পারে।
