গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৫দফা দাবিতে সংসদ ভবন অভিযান কৃষকদের

    ৫দফা দাবিতে সংসদ ভবন অভিযান কৃষকদের

    0
    162
    ছবি সৌজন্যে : এক্স
    পাঁচ দফা দাবি নিয়ে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ভারতীয় কিষাণ পরিষদ। কৃষকনেতা সুখবীর খলিফা এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তাঁদের লক্ষ্য নতুন তিন কৃষি আইনের আওতায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত দাবিদাওয়াকে তুলে ধরা।
    নয়ডার মহামায়া উড়ালপুল থেকে মিছিল করে আন্দোলনকারী কৃষকেরা এগিয়েছি দিল্লির সংসদ ভবনে। সংসদের শীতকালীন অধিবেশনের মাঝে কৃষক আন্দোলন ঘিরে ফের উত্তাপ বাড়ছে রাজধানী দিল্লিতে। গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগরা-সহ ২০টি জেলার কৃষকেরা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। কৃষকদের মিছিল ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ প্রশাসন। নয়ডা-দিল্লি সীমানায় বসানো হয়েছে ব্যারিকেড। সঙ্গে চলেছে পুলিশের চেকিং। দিল্লির পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা শিবহরি মীনাজানিয়েছেন, মহামায়া উড়ালপুল, চিল্লা এবং দিল্লি-নয়ডা সরাসরি সংযোগকারী রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতেও  প্রচুর চেক পয়েন্ট বসানো হয়েছে। দিল্লি-নয়ডা সংযোগকারী বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
    পণ্যবাহী গাড়িগুলিকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, চিল্লা এবং দিল্লি-নয়ডা সরাসরি সংযোগকারী আট লেনের রাস্তায় যানজট তৈরি হয়েছে।