৫০ ভাইপো গ্যাং, তালিকাপ্রকাশ শুভেন্দুর

0
298

কলেজে কলেজে ছড়িয়ে রয়েছে ভাইপো গ্যাং। কসবাকাণ্ডের পর ৫০ জনের ছবি সহ তালিকা প্রকাশ করে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ এইসব ছাত্ররা ভাইপোর হয়ে টাকা তোলার কাজ করেন। মনোজিৎ মিশ্রর মত বহু ছাত্রী নির্যাতনকারী কলেজ চত্বরে ক্ষমতার রক্ষাকবচ পরে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও বলেছেন প্রাথমিকভাবে ৫০ জনের নামপ্রকাশ করেছেন। ইচ্ছে করলে আরও হাজার জনের তালিকা দিতে পারেন। সেই প্রস্তুতিও চলছে।