৫০ লাখেরও বেশি প্রতারণা, প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ

0
457
ছবি সৌজন্যে : নিজস্ব

আর্থিক প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ২ নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের মগরা হাইস্কুলে।

জানা গিয়েছে স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০ লাখের বেশি টাকা বরাদ্দ হয়। ৫ বছর পার, এখনও স্কুলে কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ অভিভাকদের। অভিভাবকদের অভিযোগ ২০১৯ সালে স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৫৪ লাখেরও বেশি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু ৫ বছরের বেশি কেটে গেলেও কোনও কাজই হয়নি। হিসেবেও দিতে পারেন নি প্রধান শিক্ষক। এই পরিস্থিতে প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূলের বাঁকুড়া ২ নম্বর ব্লকের সভাপতি ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ অভিভাবকদের।

যদিও প্রধান শিক্ষকের দাবি তাঁর অসুস্থতার কারণেই এত দেরি। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূল নেতা উল্টে বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়েছেন।