
বাস্কেটবলকে নতুন উচ্চতায় ওঠালেন লেব্রন জেমস। মার্কিন টেনিস কিংবদন্তি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এনবিএতে ৫০ হাজার পয়েন্টের মাইলফলক বা রেকর্ড ছুঁয়েছেন।
রেগুলার সিজন ও প্লে-অফ মিলিয়েই ৫০ হাজার ছুঁলেন ৪০ বছর বয়সী জেমস। নিউ অরলিন্স পেলিক্যানসের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস লেকার্সের তারকা ম্যাচটি শুরু করেছিলেন ৪৯ হাজার ৯৯৯ পয়েন্ট নিয়ে। ম্যাচের প্রথম কোয়ার্টারে একটি ৩-পয়েন্টার স্কোর করেই ৫০ হাজার পেরিয়ে যান ম্যাচে মোট ১৭ পয়েন্ট পাওয়া জেমস।তাঁর দল ম্যাচটি জিতেছে ১০৮-১০২ পয়েন্টে।৫০ হাজারের প্রথম, এই তথ্যটাই বলে দিচ্ছে এনবিএ ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্টের মালিক লেব্রন জেমসই।২০২৩ সালে করিম আবদুল-জব্বারের রেকর্ড ভাঙা জেমস পূর্বসূরির চেয়ে এগিয়ে প্রায় ৬ হাজার পয়েন্টে। আবদুল-জব্বারের পয়েন্ট ৪৪ হাজার ১৪৯।৪১ হাজার ৬৮৯ পয়েন্ট নিয়ে তিনে কার্ল ম্যালোন। চারে থাকা প্রয়াত কোবি ব্রায়ান্টের পয়েন্ট ৩৯ হাজার ২৮৩। আরেক কিংবদন্তি মাইকেল জর্ডান ৩৮ হাজার ২৭৯ পয়েন্ট নিয়ে আছেন পাঁচে।এখনো যাঁরা খেলছেন,তাঁদের মধ্যে জেমসের নিকট প্রতিদ্বন্দ্বী কেভিড ডুরান্ড পিছিয়ে ১৫ হাজার পয়েন্টে।জেমস ৫০ হাজার ছোঁয়ার পর সোশ্যাল মিডিয়া এক্সে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি ম্যাজিক জনসন।
তিনি বলেছেন,একমাত্র খেলোয়াড় হিসেবে এনবিএর রেগুলার সিজন ও প্লে-অফ মিলিয়ে ৫০ হাজার পয়েন্ট পাওয়া কিং লেব্রন জেমসকে অভিনন্দন।
