৫৮ লাখ নাম বাদ, সিইও-র কাছে ব্যাখ্যা চাইলেন চন্দ্রিমারা

0
83
ছবি সৌজন্যে : নিজস্ব

শুনানি শুরুর প্রথম দিনেই এসআইআর প্রক্রিয়ায় প্রশ্ন তুলে সিইও দফতরে চিঠি দিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিরা সিইও দফতরে গিয়ে চিঠি দিয়েছে।

তাঁদের অভিযোগ এএসডিডি ক্যাটেগরিতে ইআরও নেট থেকে প্রায় ৫৮ লাখ নাম বাদ দেওয়া হয়েছে, যা কোনও জেলা বা স্থানীয়স্তরের সিদ্ধান্ত নয়, বরং কেন্দ্রীয় স্তরের প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, শশী পাঁজারা প্রশ্ন তুলেছেন এই নামগুলো বাদ দেওয়ার পিছনে কি উদ্দেশ্য রয়েছে। যার ইঙ্গিত কিছু রাজনৈতিক দল আগেই দিয়েছিল যে ২ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তিনি স্পষ্ট জানিয়েছেন এই ধরণের প্রক্রিয়া তাঁরা কোনওভাবেই মেনে নেবেন না। পাশাপাশি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। শুনানির স্থান নির্ধারণ নিয়েও কমিশনকে আক্রমণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন বহু ক্ষেত্রেই ভোটারদের ৩০-৪০ কিলোমিটার দূরে যেতে বলা হচ্ছে। একজন বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল ব্যক্তি কিভাবে এতদূরে শুনানিতে যেতে পারবেন। তাঁদের অভিযোগ ভোটার তালিকা থেকে প্রায় ৫৫ লাখ নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারই নিয়েছে।

যে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, সেই তালিকা অবিলম্বে পাবলিক ডোমেইনে দাবি জানিয়েছে তৃণমূল। তাদের স্পষ্ট অভিযোগ পুরো এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।