৫ নম্বর থেকে ছাড়ল ১২ বগির লোকাল, হাওড়ায় দুর্ভোগ  

0
237
5 NO THEKE CHARLO 12 BOGIR LOCAL HWRH A DURVOG
5 NO THEKE CHARLO 12 BOGIR LOCAL HWRH A DURVOG
শিয়ালদহের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে রবিবার দুপুরে প্রথমবার ছাড়ল ১২ কামরার শান্তিপুর লোকাল। পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এই ট্রেন।
শিয়ালদহের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ দুপুরের আগেই শেষ হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শুক্রবার থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছিল। এরজেরে চরম দুর্ভোগ ভোগ পড়তে হয়েছে যাত্রীদের। শুক্রবার টিটাগড়ে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যুও হয়েছিল। প্যাচপেচে গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেলেনি ট্রেন। পরপর লাইনে থমকে গিয়েছে একাধিক লোকাল। অনেকেই লাইন ধরে হেঁটে গন্তব্যে পৌঁছেছেন। শিয়ালদহে ট্রেন ভোগান্তিতে দফায় দফায় বিক্ষোভও চলে। ভাঙচুর চালানো হয় এনকোয়ারি অফিসে। এতকিছুপর পর অবশেষে স্বাভাবিকের পথে শিয়ালদহ মেইন এবং উত্তর শাখার রেল চলাচল। পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন ইন্টারলকিংয়ে কাজ শেষ হয়ে গিয়েছে। সিগন্যালের কাজও হয়ে গিয়েছে। জুলাই মাস থেকেই ১২ কামরার ট্রেন পরিষেবা পুরোপুরি চালু হবে। এদিকে শিয়ালদহে রেলের কাজ মিটলেও হাওড়ায় শুরু হয়েছে ট্রেন বিভ্রাট। ট্রেনের লাইন, সিগন্যাল ও ওভারহেড তারের সংস্কারের কারণে হাওড়া ডিভিশনের তিনটি শাখা হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং খানা-গুমানি শাখায় বিকেল পর্যন্ত ট্রেন নিয়ন্ত্রিত থাকছে । এর জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা।