গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ৪ মে বাংলাদেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

    ৪ মে বাংলাদেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

    0
    140
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চার মাস পরে আগামী ৪ মে সোমবার লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও দল বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। 
    সঙ্গে ফিরছেন তার দুই পুত্র বধু ডাঃ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। ঢাকা থেকে আমাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেনবিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। জুবাইদা রহমানের দেশে ফেরার বিষয়ে ৩০ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক বরাবর একটি চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে জুবাইদা রহমানের চার স্তরের নিরাপত্তা চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জুবাইদা রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিতে তার পৈত্রিক বাসভবন মাহবুব ভবনে থাকবেন।তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। যে চারটি নিরাপত্তা চাওয়া হয়েছে, সেগুলো হলো- একজন সশস্ত্র গানম্যান নিয়োগ, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ প্রহরা এবং বাসার প্রবেশপথে আর্চওয়ে স্থাপন। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ২০১৮ সালে খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়।
    গত বছরের ৫ অগাস্ট  ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে বেগম খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।