
৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেও বৈঠকে থাকলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের ওএসডি নতুন উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছেন।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন শিক্ষামন্ত্রীর চাপানউতোরের মধ্যেই রাজ্যের দেওয়া ৩১ জনের তালিকা থেকে ৬ জনের নাম চূড়ান্ত করে বিবৃতি দিয়েছে রাজভবন। তাতে লেখা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সহমত হয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। উপাচার্য পদে নিয়োগের জন্য শিক্ষা দফতর যে ৩১ জনের তালিকা পাঠিয়েছিল। তার মধ্যে ৬ জনকে উপাচার্য হিসেবে নিায়োগ করা হবে। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। রাজভবনের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে আগ্রাসী মনোভাব থেকে পিছু হঠলেন শিক্ষামন্ত্রী। রাজভবনের দেওয়া বিবৃতির পরেই পাল্টা পোস্টে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন তিনি কিভাবে পিছু হঠলেন সেটাই বুঝতে পারছেন না।




