৬ বার ছুরিকাঘাত, বাড়িতে ডাকাতির ছক, হাসপাতালে সইফ

0
230

নিজের বাড়িতেই দুষ্কৃতীদের দ্বারা ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলিউড অভিনেতা সইফ আলি খানকে। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা তাঁকে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এরপরই তড়িঘড়ি আহত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সইফ-কে।