গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ৭দিন ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরে, বিক্ষিপ্ত দক্ষিণে

    ৭দিন ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরে, বিক্ষিপ্ত দক্ষিণে

    0
    736
    bristir purbavash
    bristir purbavash
    আগামী সাতদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
    মৌসুমি অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর, পিলানি, আগরা, রাঁচি, দিঘার উপর দিয়ে দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। কলকাতায় বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল থেকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।