৭৮-এ প্রয়াত পরিচালক উৎপলেন্দু

0
219
proyato utpalendu
proyato utpalendu

প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার সন্ধেয় কলকাতায় রিজেন্ট পার্কের বাড়িতে জীবনাবসা হয়েছে পরিচালকের।

বয়স হয়েছিল ৭৮ বছর। আশির দশকে ময়নাতদন্ত, চোখ, দেবশিশুর মত একাধিক সিনেমার পরিচালনা করেছেন উৎপলেন্দু চক্রবর্তী। ১৯৮২-এ চোখ সিনেমার জন্য তাঁকে চলচ্চিত্রের জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন তিনি। এই চোখ ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এছাড়াও উৎপলেন্দুর ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদকও। এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে উৎপলেন্দুর। কোমরের অপারেশনও করা হয় তাঁর। এছাড়াও প্রস্টেট এবং সিওপিডি-র সমস্যাও ছিল। মে মাসেও একবার পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।