
ডেঙ্গির রিপোর্ট লুকোচ্ছে পশ্চিমবঙ্গ। সংসদে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
তিনি বলেছেন অন্যান্য রাজ্য রিপোর্ট পাঠালেও ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ। এদিকে স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র ৭ দিনে নতুন করে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অন্তত ৫০০ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪০ জন। সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৬৩। এরপরে রয়েছে মালদা, মুর্শিদাবাদ। হুগলির পরে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এরইমধ্যে শহর থেকে জেলা ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের সব পুরপ্রধান, পুরসভার আধিকারি এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।








