গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ৮৫-৮৫-৮৫ নিয়ে আসন রফা মহা বিকাশ আঘাড়ির

    ৮৫-৮৫-৮৫ নিয়ে আসন রফা মহা বিকাশ আঘাড়ির

    0
    154

    মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে অবশেষে আসন বণ্টন চূড়ান্ত করেছে মহা বিকাশ আঘাড়ি। জানা গিয়েছে , ৮৫-৮৫-৮৫ ফর্মুলা মেনে ভোটে নামছে আঘাড়ি।

    ২০ নভেম্বর মারাঠাভূমে নির্বাচন, গণনা ২৩ তারিখ। বিজেপি শাসিত রাজ্যে এবার পালাবদলের ডাক দিয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিব সেনা গোষ্ঠী  ও শরদ পাওয়ারের এনসিপি। বিগত দুসপ্তাহ ধরে তীব্র টানাপোড়েন চলছিল এমভিএ-র অন্দরে। অবশেষে আসন বন্টন চূড়ান্ত হয়েছে । জোটের এই তিন মহারথীর সঙ্গে রয়েছে বেশকিছু ক্ষুদ্র দল। ভোটের সমীকরণে তাদের অবস্থানও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভার আসন সংখ্যা ২৮৮। কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিব সেনা গোষ্ঠী  ও শরদ পাওয়ারের এনসিপি প্রত্যেকের ঝুলিতে এসেছে ৮৫ আসন। ২৫৫ আসনে লড়ছে এই তিন প্রধান দল। বাকি ৩৩টি সিট দেওয়া হয়েছে অন্যান্য শরিক দলগুলোকে। মূলত মুম্বই, নাসিক, বিদর্ভ সহ বেশ কয়েকটি আসন নিয়ে তরজা চলছিল, অবশেষে ৬ ঘণ্টার বৈঠকে হয়েছে সমাধান।