গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Video News ৮ অগাস্ট রাত জাগার ডাক জুনিয়রদের

    ৮ অগাস্ট রাত জাগার ডাক জুনিয়রদের

    0
    224

    অভয়াকাণ্ডের বর্ষপূর্তিতে ফের প্রতিবাদের গর্জন জুনিয়র ডাক্তারদের। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কর্মসূচি ঘোষণা করেছেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতরা। ৮, ৯ অগাস্টের মাঝে যে রাত, সেই রাতে ১২টা থেকে ৪টে রাস্তায় থাকবেন। তার আগে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল হবে। তারপর পুরো রাত শ্যামবাজারে জমায়েত হবে। শ্যামবাজারে প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি হবে। স্ট্রিট পেন্টিং, নাটক, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরমাধ্যমেই প্রতিবাদ হবে। তাঁরা বলেছেন সেই রাত যেদিন সহকর্মী বোনের চিৎকারকে থামিয়ে দেওয়ার হয়েছিল, সেই রাতে আবার মশালের আগুন জ্বলবে। একবছর পরেও কেন বিচার মেলেনি তারই জবাব চাওয়া হবে। তাঁরা বলেছেন মূল হাতিয়ার স্মৃতি।