গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৮ কোটির দাবি, স্বামীকে খুন করে পোড়ালো স্ত্রী 

    ৮ কোটির দাবি, স্বামীকে খুন করে পোড়ালো স্ত্রী 

    0
    168
    তেলঙ্গানায় ৮ কোটি টাকার জন্য স্বামীকে খুন করে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।  গিয়েছে, মৃত ব্যক্তির নাম রমেশ।
    তেলঙ্গানায় ব্যবসা করতেন তিনি। কোড়াগু এলাকার এক কফি বাগানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই দেহ রমেশের।
    তারপরই তাঁর দ্বিতীয় স্ত্রী নীহারিকাকে গ্রেফতার করে। জেরার মুখে স্বামীকে খুনের কথা স্বীকার নেন তিনি।পুলিশকে নীহারিকা জানিয়েছেন, শ্বাসরোধ করে রমেশকে খুন করেন তিনি। পরে তাঁর দুই সহযোগীর সাহায্যে গাড়িতে করে দেহ নিয়ে গিয়ে ওই কফি বাগানে ফেলে আসেন। প্রমাণ লোপাটের চেষ্টায় দেহ পেট্রল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। পুলিশ অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে। তাঁর পরিচয় জানতে ওই কফি বাগান এলাকায় যত সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের গাড়িটি চিহ্নিত করেন তাঁরা। তারপর সেই গাড়িটির গতিবিধির দিকে নজর দেয় পুলিশ। সেই গাড়ির সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তদন্তকারীরা।
    ছবি  সৌজন্যে : এক্স