৮ জুলাই মণিপুর সফরে রাহুল গান্ধী 

0
8213
Rahul Gandhi on July 8 visit to Manipur
Rahul Gandhi on July 8 visit to Manipur

৮ জুলাই ফের হিংসাদীর্ণ মণিপুর সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনটাই খবর কংগ্রেস সূত্রে। পাশাপাশি রাহুল গান্ধী যাবেন মনিপুরের শরণার্থী শিবিরেও। 

লোকসভার ভাষণে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, বিজেপি সরকারের রাজনীতিই মণিপুরকে গৃহযুদ্ধে দিকে ঠেলে দিয়েছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার তীব্র নিন্দা করেছিলেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, কেন্দ্র এমন ভাব করছে যেন মণিপুরে কিছুই হয়নি। সরাসরি মোদিকে আক্রমণ করে রাহুল আরও বলেছেন, প্রধানমন্ত্রী মণিপুরকে গৃহযুদ্ধে নিমজ্জিত করেছেন। বিজেপি নীতি এবং রাজনীতি দ্বারা পুড়ে গিয়েছে মণিপুর। কংগ্রেস নেতার কটাক্ষ, কেন্দ্রের আচরণে মনে হয় মণিপুর একটি ভারতীয় রাজ্যই নয়।