৯০০ ঘণ্টার ফুটেজ, সন্দীপ-অভিজিতের জেল হেফাজত

0
116
ছবি সৌজন্যে : ফাইল

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পেতে হাসপাতালের প্রায় ৯০০ ঘণ্টার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ লোপাটের মামলায় সিবিআই এই ফুটেজকেই হাতিয়ার করতে চাইছে।

আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং খুনের মামলায় সোমবার শিয়ালদা আদালতে হাজির করানো হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তাঁদের দাবি, সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৮৭ দিন পরেও ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। তাই তাঁদের জামিন দেওয়া উচিত। যদিও সেই আবেদন খারিজ করেছে আদালত। ১৩ ডিসেম্বর পর্যন্ত দু’জনকে জেল হেফাজতে পাঠিয়েছে।

দীর্ঘ দিন ধরে সিবিআইয়ের এই ফুটেজ খতিয়ে দেখা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিযুক্ত সন্দীপ এবং অভিজিতের আইনজীবী। তাঁরা জামিনের আবেদনও করেছেন। যদিও জামিন মেলেনি।