
অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান থেকে সাড়ে ৭ কোটি টাকা চুরির ঘটনার তদন্তে এবার আরও গতি বাড়িয়েছে পুলিশ। রবিবার সকাল থেকেই এই মামলার মূল আট অভিযুক্তের বাড়িতে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ টিম।
জানা গিয়েছে, বিপুল পরিমাণ এই চুরির টাকার উৎস খুজতেই এই তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি অভিযানে পুলিশ বাহিনীর সঙ্গে রয়েছেন স্থানীয় ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আধিকারিকও।
গত সপ্তাহে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর এই আটজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হলেন, অবিনাশ শুক্লা, অনুকূল মিশ্র, লবকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর ওরফে তিন্নু যাদব। জানা গিয়েছে, এরা সকলেই রাম মন্দিরের হুন্ডি বা দানবাক্সে ভক্তদের দেওয়া টাকা গণনার দায়িত্বে ছিলেন।
