গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Coochbehar তুফানগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা

    তুফানগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা

    0
    555
    ছবি সৌজন্যে :ফেসবুক
    তুফানগঞ্জে কোচবিহারের বিজেপি বিধায়ক মালতী রাভাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
    সোমবার তুফানগঞ্জে দলীয় অফিসে আসতেই মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিধায়ককে এলাকায় দেখা যায় না, অভিযোগ বিক্ষোভকারীদের। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। অভিযোগ, কর্মসূচি চলাকালীন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। এসময় বিজেপির তিনজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে জমায়েত করা উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পুলিশ।
    পুলিশ আধিকারিকরা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনও অশান্তি না হয়।