গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International রহস্য উন্মোচনে ১৫ লাখ বছরের পুরনো বরফ

    রহস্য উন্মোচনে ১৫ লাখ বছরের পুরনো বরফ

    0
    170
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রিটেন ১৫ লাখ বছরেরও বেশি পুরনো বরফস্তরের মূল থেকে বরফ সংগ্রহ করতে পেরেছে। এই বরফ গলিয়ে পৃথিবীর অতীত জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রস্তুতি নিচ্ছেন বিজ্ঞানীরা। স্বচ্ছ, কাচের মতো দেখতে সংগৃহীত বরফ অ্যান্টার্কটিকার বরফস্তরের গভীর থেকে ড্রিল করে সংগ্রহ করা হয়েছে।

    বিজ্ঞানীরা আশা করছেন, এই বরফে থাকা ধূলিকণার ঘনত্বের বিশ্লেষণ থেকে বোঝা যাবে কিভাবে অতীতে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করেছিল এবং তা সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কী প্রভাব ফেলেছিল, যা আজকের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।কেমব্রিজের ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভেতে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসের হিমঘরের ভেতরে গিয়ে মূল্যবান বরফের বাক্সগুলো দেখা গেছে । এই হিমঘরে প্রবেশের আগে জরুরি নির্গমন টানেলসহ কঠোর সতর্কবার্তা, পোশাক ও সময়সীমা মেনে চলতে হয়। হিমঘরে ঢুকতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরার শাটার পর্যন্ত বরফে জমে গিয়েছিল।নিয়ম অনুসারে, মাত্র ১৫ মিনিটের জন্য পোশাক, বুট, টুপি এবং গ্লাভস পরে ভেতরে প্রবেশ করতে হয়। গবেষণার প্রধান বিএএস-এর ড. লিজ থমাস বলেছেন, সংগৃহীত বরফ পৃথিবীর ইতিহাসের এক সম্পূর্ণ অজানা সময়কাল। থমাস সবচেয়ে পুরনো বরফ টুকরাগুলোর দিকে ইঙ্গিত করে বলেছেন, এগুলোর বয়স হতে পারে ১৫ লাখ বছর। বরফটি এতটাই স্বচ্ছ যে, তার ভেতর দিয়ে হাত পর্যন্ত দেখা যায়।জানা গেছে আগামী সাত সপ্তাহ ধরে এই বরফ ধীরে ধীরে গলানো হবে। যার ভেতর থেকে বেরিয়ে আসবে প্রাচীন ধূলিকণা, আগ্নেয় ছাই এবং সামুদ্রিক ডায়াটম নামক একধরনের শৈবাল,যেগুলো বরফে জমে ছিল।

    এই উপাদানগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এক মিলিয়নেরও বেশি বছর আগের বাতাসের গতি, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কে জানতে পারবেন।বরফ গলিয়ে তরলটি পরীক্ষাগারে পাঠানো হবে। যেখানে একটি বিশেষ যন্ত্র ,ইন্ডাক্টিভলি কাপলড প্লাজমা মাস স্পেকট্রোমিটার বা,আইসিপিএসএস ২০টিরও বেশি মৌলিক উপাদান ও ধাতু বিশ্লেষণ করবে, এর মধ্যে থাকবে বিরল ধাতু, সামুদ্রিক লবণ ও আগ্নেয়গিরির প্রমাণ।