
গোপন সূত্রে বিশেষ অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে এক জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযুক্ত রতন সরকারের কাছ থেকে প্রায় ৩ লক্ষ ৯৭ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্তের বাড়ি মালদহের বৈষ্ণবনগর এলাকায়। নিজেদের হেফাজতে চেয়ে বারাসত আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই জাল নোটের একটি পাচারচক্র কাজ করছে বলে পুলিশের কাছে খবর আসে। ঘটনার তদন্তে নেমে এই রতনের কথা জানতে পারে রাজ্য গোয়েন্দা দফতরের আধিকারিকরা।
এরপর তাকে ধরতে পুলিশ জাল বেছায়। পুলিশের সেই পাতা ফাঁদে পা দিয়েই গ্রেফতার হয় জাল নোট চক্রের অন্যতম পাণ্ডা রতন।
