
কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করায় বাংলাদেশ থেকে টিকটক ১ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক সম্প্রতি ২০২৪ সালের সেকেন্ড কোয়ার্টারের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে।
যেখান থেকে এ তথ্য জানা গেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ের তথ্য এই রিপোর্টটিতে উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, ২০২৪ সালের সেকেন্ড কোয়ার্টারে মোট ১ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে যা ফার্স্ট কোয়ার্টারে ছিল ৭১ লাখ ৭১ হাজার ৮৩২। এছাড়াও বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬ শতাংশ যেখানে ৯৭.২ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৩১ শতাংশ কনটেন্ট ছিল সংবেদনশীল বিষয়বস্তু সম্পর্কিত যা টিকটকের কনটেন্টের নীতির সাথে সঙ্গত নয়।
এছাড়া এই ভিডিওগুলোর মধ্যে ১৫.১ শতাংশ ভিডিও প্ল্যাটফর্মের সুরক্ষা মানদণ্ড লঙ্ঘন করে, এবং ৪.৭ শতাংশ ভিডিও সরানো হয় গোপনীয়তা এবং সুরক্ষার নির্দেশনা ভঙ্গ করার জন্য।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
