
মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। গুরুতর জখম তার ভাই। জানা গিয়েছে, একটি মালবাহী গাড়ি কলকাতা থেকে বজবজের দিকে যাচ্ছিল।
তখন ১০ বছরের ভাইকে নিয়ে বাইক চালিয়ে কলকাতায় ফিরছিলেন অভিজিৎ হালদার নামে ওই যুবক। সম্প্রীতি উড়ালপুলের উপর ঠিক চন্দননগরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিজিৎ ও তার ভাই সৌভিককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় জখম হয়েছেন ঘাতক গাড়ির চালক নাচরে আলমও হাসপাতালে ভর্তি। এদিকে, বৃহস্পতিবার সাতসকালে সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনা।
দ্রুত গতিতে আসা গাড়ি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে। গাড়ির চালক আহত হন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মা উড়ালপুলে যানজট তৈরি হয়। গাড়ি আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। এদিকে
ছবি সৌজন্যে : নিজস্ব
