
মধ্যপ্রদেশের পর এবার অন্ধরপ্রদেশের শ্রীকাকুলামে বিষাক্ত পানীয় জলের কারণে মৃত্যু হয়েছে এক জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৭০ জন।
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জল খাওয়ার পরই অনেকে অসুস্থ হয়ে পড়েন। পেটব্যথা, বমি এবং মাথা ঘোরার মতো নানা উপসর্গ দেখা দেয়। একের পর এক বাড়িতে লোকজন অসুস্থ হয়ে পড়ায় হুলস্থুল পড়ে যায়। তার মধ্যে এক জনের মৃত্যুর খবর আসায় সেই আতঙ্ক বহু গুণ বৃদ্ধি পেয়েছে। প্রাশাসন সূত্রে জানানো হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছোন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। ইতিমধ্যেই ওই এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
জলের দূষণের কারণেই এই ঘটনা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
