ঝাড়খণ্ডে হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় মৃত ১

0
107
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
একটি হাতিকে তাড়ানোর জন্য বাঁকুড়া থেকে গিয়েছিল বিশেষজ্ঞ দল। সেই হাতির  হানায় মৃত্যু হল দলের এক সদস্যের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংহভূম জেলায়।
আহত অবস্থায় তাঁকে দ্রুত ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, অনেক দিন ধরে ওই দাঁতাল হাতিটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এমনকি, বেনিসাগরে দু’জনকে মেরে ফেলে ওই হাতি।
তাকে তাড়ানোর জন্য বৃহস্পতিবার বাঁকুড়া থেকে একটি বিশেষ দল ওই এলাকায় আসে। বন দফতরের কর্তাদের মতে, গত দু’সপ্তাহে গোয়লকেরা এবং কোলহান বনাঞ্চলে এই দাঁতাল হাতিটি তিন শিশু-সহ ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা জারি রয়েছে।