বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় মৃত ১, আহত অন্তত ১০

0
177
ছবি সৌজন্যে : নিজস্ব

বাসন্তী হাইওয়েতে বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা গিয়েছেন ১ ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হায়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

বাকিরা মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। এই দুর্ঘটনার পরই উত্তেজিত এলাকাবাসীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাস, বাস চালক, খালাসীকে গ্রেফতার করেছে মিনাখা খানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালঞ্চের নেপাল মোড়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত ভ্যান, সাইকেল, বাইকে ধাক্কা মারে ডিএন-১৬ রুটের বেসরকারি বাস।

ছবি  সৌজন্যে : নিজস্ব

ওই জায়গায় আগেও দুর্ঘটনা ঘটেছে। তবে বারবার স্পিড ব্রেকারের দাবি জানালেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের।