ল্লির আয়কর অফিসে অগ্নিকাণ্ডে মৃত ১

0
199
Fire breaks out at Income Tax office in Delhi
Fire breaks out at Income Tax office in Delhi
দিল্লির আয়কর অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ আইটিও মোড়ের কাছে সিআর বিল্ডিংয়ে আগুন লাগে।
দমকল জানিয়েছে, আয়কর অফিসে আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে যায় তারা। ২১টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। তবে এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলে জানিয়েছে দমকল।প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর আতঙ্কে কয়েক জন ভবনের জানলা গলে বাইরের দিকে ঝুলতে থাকেন। যদিও এই বিষয়ে কিছু জানায়নি দমকল। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৪৬ বছর বয়স ওই কর্মী সুপারিনটেনডেন্ট পদে ছিলেন। তাঁকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছিলেন দমকলকর্মীরা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও আরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।আগুনের উৎস কোথায় তাও জানার চেষ্টা করা হচ্ছে।