গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad সাগরদিঘিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, মৃত ১ 

    সাগরদিঘিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন, মৃত ১ 

    0
    246
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সাগরদিঘিতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। দুর্ঘটনার পর আগুন ধরে যায় ২ টি ট্রাকেই। ঘটনাস্থলে পৌঁছয় দমকল।
    এক ব্যক্তিকে ট্রাক থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সকাল সাগরদীঘির ১২ নম্বর জাতীয় সড়কে আগুন ধরে যায় ট্রাকে। যদিও বিষয়টি নজরে আসার পরেই সাগরদিঘী বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস তড়িঘড়ি ফায়ার ব্রিগেড সহ সমস্ত দফতরে খবর দেন। দ্রুততার সঙ্গে ছুটে আসে ফায়ার ব্রিগেড। ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘী থানা পুলিশ। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে দমকলের পক্ষ থেকে।
    যদিও চলন্ত গাড়িতে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্মিত অনেকেই। বেশ কিছুদিন আগেই সাগর দীঘিতে চলন্ত একটি সরকারি বাসে অগ্নিকাণ্ড ঘটেছিল।