অমৃতসর মন্দিরে বোমা হামলায় এনকাউন্টার, মৃত ১

0
131
ছবি সৌজন্যে : এক্স
এনকাউন্টারে মৃত্যু  হয়েছে  অমৃতসরের মন্দিরে হামলার মূল অভিযুক্তের। রাজাসানসি এলাকায়  পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে  গুরুতর আহত আহত হন গুরসিদক সিং। পরে হাসপাতালে নিযে গেলে তাঁর মৃত্যু  হয়েছে । যদিও এই সুযোগে পুলিশের চোখে ধুলো দিয়ে  পালিয়েছেন গুরসিদকের আর এক সহযোগী বিশাল। শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের অমৃতসরের কাছে ঠাকুরদ্বারা মন্দিরে হামলার অভিযোগ ওঠে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।
মোটর সাইকেলে চেপে দুই যুবক মন্দিরের সামনে এসে গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ। গোপনসূত্রে খবর পেয়ে যৌথ দল গঠন করে রাজাসানসি এলাকায় অভিযান চালানোর সময়ই গুলিযুদ্ধ চলে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের।