গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়ায় রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১

    বাঁকুড়ায় রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১

    0
    518
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ায় রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আদিত্য মাহাতো নামে এক প্রৌঢ়ের। বাঁকুড়ার রাইপুরের পিড়রা গ্রামের কাছে রাইপুর-হলুদকানালী রাজ্য সড়কে এক মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারেন।
    প্রাক্তন রেলকর্মী আদিত্য মাহাতো বাঁকুড়ার পুরানডিহি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে রাইপুর-হলুদকানালী রাজ্য সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই মদনডিহি গ্রামের বাসিন্দা রমেশ মাহাতো মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আদিত্যকে ধাক্কা মারেন। রমেশ ও আদিত্য দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আদিত্যকে মৃত ঘোষণা করেন।
    রমেশের মুখে ও মাথায় গুরুতর চোট রয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।