
বাড়ি ভাঙার সময় দেওয়াল চাপা পড়ে ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। জানা গিয়েছে শনিবার সকালে হরিহরপাড়ার ডল্টনপুর এলাকায় বাড়ি ভাঙার কাজ চলছিল।
সেইসময় বাড়ির নিচেই দাঁড়িয়েছিল তাসলিম খাতুন। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। গুরুতর জখম অবস্থায় তাসলিমকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
