গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National কিস্তেওয়ার-উধমপুরে গুলির লড়াইয়ে শহিদ ১ জওয়ান

    কিস্তেওয়ার-উধমপুরে গুলির লড়াইয়ে শহিদ ১ জওয়ান

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। শনিবার সকালে উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। গুলিবিদ্ধ হন এক জওয়ান।
    চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। তিন থেকে চার জন জঙ্গিকে কোণঠাসা করে ফেলেছে নিরাপত্তাবাহিনী। এদের প্রত্যেকেই জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে সূত্রের খবর। উধমপুরের ডুডু- বসন্তগড়ের পাহাড়ি এলাকায় তিন থেকে চার জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে অভিযান। সেনাবাহিনী, স্পেশাল অপারেশনস গ্রুপ এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন।
    এখনও গুলির লড়াই চলছে। এক্স পোস্টে জম্মুর আইজিপি লিখেছেন, এনকাউন্টার চলছে। পুলিশ ও সেনার যৌথদল ঘটনাস্থলে রয়েছে। অন্যদিকে, শুক্রবার রাত থেকে কিশতওয়ারেও সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। জঙ্গিদের একটি দল লুকিয়ে আছে বলে খবর পায় সেনা। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু হয়েছে।