কাশ্মীরে জোড়া জঙ্গি হামলায় নিহত ১, আহত দম্পতি

0
839
1 killed couple injured in twin terrorist attacks in Kashmir
1 killed couple injured in twin terrorist attacks in Kashmir

ভোটের আবহে জম্মু-কাশ্মীরে একই দিনে জোড়া জঙ্গি হামলায় এক রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে।গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এক পর্যটক দম্পতি।জানা গিয়েছে, জঙ্গিরা অনন্তনাগের ইয়ান্নার এলাকায় এক জন মহিলা ও তাঁর স্বামীকে গুলি করে।

আহতদের নাম ফারহা ও তাবরেজ। তাঁরা রাজস্থানের জয়পুরের বাসিন্দা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেটি পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রাখে। পুলিশ সূত্রে খবর, এই হামলার এক ঘণ্টা আগে শোপিয়ানের হুরপোরা এলাকায় আরও একটি জঙ্গি হামলায় আজাজ আহমেদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আজাজ ছিলেন ওই এলাকার স্থানীয় নেতা এবং তিনি বিজেপির সঙ্গেও যুক্ত ছিলেন।২৫ মে অনন্তনাগ-রাজৌরি আসনে লোকসভা নির্বাচন। তার আগে এই জঙ্গি হামলার ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। একই সঙ্গে, কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়েও ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।