
এবার কেন্দ্রীয় সরকারকে ১ লাখ কোটি টাকা জরিমানা দিতে হবে এয়ারটেল-ভোডাফোন সহ একাধিক টেলিকম সংস্থাকে। কারণ টেলিকম সংস্থাগুলির অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ বা সামঞ্জস্যপূর্ণ মোট রাজস্ব পুনরায় গণনার আবেদন খারিজ দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০১৯ সালে এয়ারটেল, ভোডাফোন-সহ বেশকিছু টেলিকম সংস্থাকে ৩ মাসের মধ্যে ৯২ হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল টেলিকমিউনিকেশন মন্ত্রক। ২০২০ সালে ফের নির্দেশ দিয়ে বলা হয় অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ ১০ বছরের বেশি সময় ধরে মেটানো না হলে ৩১ মার্চের পর সেই অর্থের পরিমাণের উপরে অতিরিক্ত ১০ শতাংশ অর্থ দিতে হবে। এই নির্দেশের পর স্প্রেকট্রাম চার্জ এবং লাইসেন্স ফিয়ের হিসেবে গরমিল রয়েছে এই দাবিতে টেলিকমিউনিকেশন দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় টেলিকম সংস্থাগুলি। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে টেলিকম সংস্থাগুলির পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে।








