পুণে নির্যাতনকাণ্ডে দুষ্কৃতীকে ধরতে ১ লক্ষ পুরস্কার ঘোষণা

0
115
ছবি সৌজন্যে : এক্স
পুণেতে থানা থেকে ১০০ মিটারের মধ্যে সরকারি বাসে তরুণীকে যৌন নিগ্রহে অভিযুক্ত দত্তাত্রয় রামাদাস গাদেরকে ধরতে ১ লক্ষ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুণে পুলিশের অপরাধদমন শাখা।
তাঁর খোঁজে পুলিশ ১৩টি বিশেষ দল গঠন করেছে। পাশাপাশি পুণে পুলিশের অপরাধদমন শাখার তরফে প্রকাশ্যে আনা হয়েছে পলাতক যুবকের ছবি। ৩৬ বছরের গাদে দাগী দুষ্কৃতী, জানিয়েছে পুলিশ। অতীতেও জঘন্য অপারধের কারণে পুলিশের খাতায় নাম উঠেছে অভিযুক্তের। পুণে শহর এবং পার্শ্ববর্তী অহল্যানগরে ছ’টি চুরি ঘটনা, ডাকাতি এবং গলার হার ছিনতাইয়েও অভিযুক্ত সে। একাধিক অপরাধের ঘটনায় জেলও খেটেছে। ২০১৯ সালে জামিনে মুক্ত হয়।
সেই অপরাধীই মঙ্গলবার ২৭ বছরের যুবতীকে যৌন নিগ্রহ করে গত আটচল্লিশ ঘণ্টা ধরে বেপাত্তা। মঙ্গলবার ভোর ৫টা ৪৫ থেকে ৬টার মধ্যে পুণের স্বর্গতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন যুবতী। সেখানেই দাঁড়িয়ে থাকা বাসে তাঁকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ।