গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লাখ, বিতানের বাবা-মাকে পেনশন

    জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লাখ, বিতানের বাবা-মাকে পেনশন

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ৩ বঙ্গ সন্তানের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মে মাসের প্রথম সপ্তাহে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন।

    চাকরিহারাদের বৈঠকের মধ্যেই ফোনে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন জঙ্গিদের গুলিতে নিহত সেনার প্যারা কমান্ডার তেহট্টের ঝন্টু আলি শেখের পরিবারও। এমনকি ঝন্টুর স্ত্রীকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন জঙ্গি হামলায় নিহত বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারীর বাবা মায়ের সঙ্গে কথা হয়েছে। বিতানের স্ত্রীকে ৫ লাখ এবং বাবা-মাকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

    পাশাপাশি বিতানের বাবা-মাকে ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে বলেও জানিয়েছেন। চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডও করে দেওয়া হচ্ছে তাঁদের। বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে তার ব্যবস্থাও করে দেবে সরকার।