গুহায় ১০ লাখ বছরের পুরানো জীবাশ্ম

0
57
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিজ্ঞানীদের সামনে ১০ লাখ বছর আগের প্রাচীন বনের এক ঝলক দেখার সুযোগ করে দিয়েছে নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের এক গুহায় আবিষ্কৃত বিশাল জীবাশ্ম ভাণ্ডার।

ইতিহাসের হারিয়ে যাওয়া সেই খণ্ডের গল্প উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। আমেরিকান বিজ্ঞান ও প্রযুক্তি ম্যাগাজিন পপুলার মেকানিক্স রিপোর্টে লিখেছে, এসব আবিষ্কারের মধ্যে রয়েছে ১২ প্রজাতির প্রাচীন পাখি এবং চার প্রজাতির ব্যাঙের জীবাশ্ম, যার মধ্যে পাখির বেশ কয়েকটি প্রজাতি আগে কখনোই দেখা যায়নি।সব মিলিয়ে এসব জীবাশ্ম এমন এক প্রাচীন বিশ্বের ছবি তুলে ধরেছে, যা বর্তমান সময়ের তুলনায় একেবারে আলাদা।অস্ট্রেলিয়া লাগোয়া দ্বীপ দেশটিতে আধুনিক মানুষের আগমন ঘটেছে প্রায় ৭৫০ বছর আগে।তারও আগে সেখানকার প্রাণীরা কীভাবে বিলুপ্ত হয়েছিল সেই বৈজ্ঞানিক তথ্যের বড় এক শূন্যস্থান পূরণ করেছে এ আবিষ্কার।এ গবেষণার ফলাফল প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ,আলচেরিঙ্গা অ্যান অস্ট্রেলিয়ান জার্নাল অফ প্যালিওন্টোলজি-তে। এক বিবৃতিতে এ গবেষণার প্রধান লেখক ও ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ট্রেভর ওয়ার্থি বলেছেন, গুহাটি নিউ জিল্যান্ডের এমন এক ধরনের পাখির জগৎ, যার অস্তিত্ব সম্পর্কে আমরা আগে জানতাম না। আজ থেকে ১০ লাখ বছর আগে মানুষ যখন নিউ জিল্যান্ডে আসে তখন তারা যে ধরনের পাখি দেখেছিল এ প্রাচীন পাখিরা ছিল তাদের থেকেও একেবারে আলাদা।এ বিস্ময়কর আবিষ্কারটি আমাদের ইঙ্গিত দেয়, নিউ জিল্যান্ডের প্রাচীন বিভিন্ন বনে একসময় এমন অনেক বৈচিত্র্যময় পাখির বাস ছিল যারা পরবর্তী ১০ লাখ বছর আর টিকে থাকতে পারেনি। উল্লেখ্য,আগ্নেয়গিরির ছাইয়ের দুটি স্তরের মাঝখানে এসব জীবাশ্মের সন্ধান পেয়েছে গবেষক দলটি।

এ স্তর দুটি ভিন্ন ধরনের বড় আকারের অগ্নুৎপাত থেকে তৈরি হয়েছিল। যার প্রথমটি ঘটেছিল ১৫.৫ লাখ বছর আগে এবং দ্বিতীয়টি ১০ লাখ বছর আগে। এসব জীবাশ্মের মধ্যে থাকা অনেক প্রজাতিই নিউ জিল্যান্ডে মানুষের পা রাখার আগেই বিলুপ্ত হয়েছিল।