গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Hooghly বলাগড়ে গঙ্গায় ডুবল ১ নাবালিকা, বজবজে নাবালকের দেহ 

    বলাগড়ে গঙ্গায় ডুবল ১ নাবালিকা, বজবজে নাবালকের দেহ 

    0
    371
    কার্তিক পুজোয় হুগলির বলাগড়ের ভবানীপুর চর গ্রামে দাদুর বাড়িতে বেড়াতে এসে গঙ্গায় দুই নাবালিকার তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, হুগলির বলাগর ভবানীপুর চর গ্রামে কার্তিক পূজোয় দাদু বাড়িতে বেড়াতে এসে তিনজন নাবালিকা গঙ্গায় স্নান করতে যায়।
    গঙ্গার পাড়ে থাকা একটি নৌকাতে দুই নাবালিকা দাঁড়াতে নৌকাটি উল্টে যায়। গঙ্গার পাড়ে থাকা অন্য এক নাবালিকা চিৎকার করতে থাকে। ওই নাবালিকার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে এবং তৎক্ষণাৎ গঙ্গায় নেমে ভেসে যাওয়া দুই নাবালিকার মধ্যে একজনকে উদ্ধার করে। কিন্তু আরেকজনকে উদ্ধার করতে পারা যায়নি। তলিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধার করতে  ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং বলাগড় থানার পুলিশ স্পিডবোটে তল্লাশি চালাচ্ছে।
    এদিকে, বজবজের বিড়লাপুরে হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া চারজন যুবকের মধ্যে একজন নাবালকের দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব