গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদ বাবা-ছেলে খুনে গ্রেফতার মূলচক্রী

    মুর্শিদাবাদ বাবা-ছেলে খুনে গ্রেফতার মূলচক্রী

    0
    161
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুর্শিদবাদাদের ধুলিয়ান পুরসভার জাফরাবাদ এলাকায় বাবা-ছেলে খুনের ঘটনায় জিয়াউল শেখ নামে এক যবককে গ্রেফতার করা হয়েছে।
    চোপড়া থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছেন, খুনের ঘটনায় মূলচক্রী হিসাবে নাম রয়েছে জিয়াউলের। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি শামসেরগঞ্জের থানার সুলিতলা এলাকায়। তবে খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জিয়াউলকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪।
    এর আগে ইনজামাম হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এই ইনজামামের পিতা-পুত্রের প্রতি আক্রোশ ছিল বলে পুলিশের তদন্তে দাবি করা হয়েছে।