সইফ-কাণ্ডে জড়িত আরও ১, অভিযুক্তের মুখ নিয়ে ধন্দ!

0
1166
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকাণ্ডে ধৃত মহম্মদ শরিফুল ছাড়াও জড়িত রয়েছে আরও এক। পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
পাশাপাশি অভিনেতার ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে। কিন্তু সইফ আলি খানের বাড়ি সদগুরু শরণ-এর সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে আর গ্রেফতারির পরে মহম্মদ শরিফুল ইসলামের যে ছবি প্রকাশ্যে এসেছে তার মধ্যে রয়েছে বিস্তর অমিল। তা জানতেই অভিযুক্তের ফেস রিকোগনাইজেশন টেস্ট করবে মুম্বই পুলিশ। এদিকে, মহম্মদ শরিফুল ইসলামের বাবা দাবি করেছেন, যাকে গ্রেফতার করা হয়েছে সে তাঁর ছেলে। কিন্তু যাঁকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, সে তাঁর ছেলে নয়। মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্তের গতিপ্রকৃতি বলছে, পটৌদী পরিবারে ডাকাতির ছক সম্ভবত একা শরিফুলের ছিল না। নেপথ্যে যুক্ত একাধিক ব্যক্তি। পুলিশের দাবি, এ বিষয়ে শরিফুলকে লাগাতার জেরা করা হচ্ছে। মুম্বই প্রশাসনের দাবি, কোথা থেকে ধারালো ছুরিটি পেয়েছিলেন সে কথা কিছুতেই জানাচ্ছেন না শরিফুল। ফলে, ধারালো অস্ত্রটি তিনি নিজে কিনেছিলেন, না কি কেউ তাঁকে সরবহার করেছিল— এই নিয়ে ধন্দ রয়েই গিয়েছে। এ ছাড়াও, সে দিন অপরাধীর ব্যবহৃত জুতোর হদিশও মেলেনি। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই অভিযোগকারী, অভিযুক্ত, বাকি সাক্ষীদের পোশাক, রক্তের নমুনা, হাতের ছাপ— ফরেন্সিক তদন্তের জন্য গবেষণাগারে পাঠিয়েছে পুলিশ।
বাজেয়াপ্ত করেছে হামলায় ব্যবহৃত অস্ত্র, শরিফুলের পোশাক, ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড, উড়নি এবং একটি ব্যাগ। এর মধ্যে অপরাধীর জুতো, অস্ত্রের উৎস শনাক্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সরকার পক্ষের আইনজীবী।