গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াইয়ে শহিদ ১ জওয়ান, আহত ৫ সেনা

    নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াইয়ে শহিদ ১ জওয়ান, আহত ৫ সেনা

    0
    141
    1 jawan was martyred 5 soldiers were injured in the firing on the Line of Control
    1 jawan was martyred 5 soldiers were injured in the firing on the Line of Control

    কুপওয়ারার কামকারি এলাকায় নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান।

    গুরুতর আহত হয়েছেন এক মেজর-সহ পাঁচ সেনা। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়েছে। কার্গিল বিজয় দিবসের পরেই নতুন করে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায়। সেনা সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনায় পাক সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এবং জঙ্গিদের যৌথবাহিনী বর্ডার অ্যাকশন টিম জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে সংঘর্ষের জেরেই ১ জওয়ান শহিদ হওয়ার পাশাপাশি আহত হয়েছেন এক মেজর-সহ পাঁচ সেনা। সেনা সূত্রের খবর, জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের সময ভৌগোলিক অবস্থান জানার জন্য অত্যাধুনিক জিপিএস ব্যবহার করছে। তাদের মোকাবিলায় সেনাও উন্নততর প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে।